২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের শতকে ভালো অবস্থানে খুলনা

আবদুর রাজ্জাকের বোলিং নৈপুণ্যের পর ব্যাটসম্যান ইমরুল কায়েসের দৃঢ়তায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে খুলনা বিভাগ। দিন শেষে বরিশাল বিভাগের বিপক্ষে ১১৯ রানে এগিয়ে আছে খুলনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 06:27 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বরিশালের ২৭১ রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে ৩৯০ রান করে খুলনা। ১৬৬ রান করেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ইমরুল।

সোমবার সাভারের বিকেএসপির দুই নম্বর মাঠে ২ উইকেটে ৭৩ রান নিয়ে খেলতে নেমে ইমরুলের ব্যাটে ভর করে চারশর কাছাকাছি স্কোর গড়ে খুলনা। ২৯৩ বলের ইনিংসে ২৬টি চার ও ৩টি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

বরিশালের স্পিনার সোহাগ গাজী ৯৪ রান দিয়ে ৫টি উইকেট নেন। এছাড়া নাসুম আহমেদ নেন ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ ওভার খেলার সুযোগ পায় বরিশাল। ওই ওভারে কোনো রান পায়নি তারা, কোনো উইকেটও হারায়নি।

প্রথম ইনিংসে বরিশালের ৮ উইকেট নিয়েছিলেন রাজ্জাক।