২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিউসের জন্য ক্লার্কের কান্না

ফিলিপ হিউসকে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগে ভেঙে পড়েন মাইকেল ক্লার্ক। বাউন্সারে লুটিয়ে পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়া এই টেস্ট ব্যাটসম্যানকে নিয়ে কথা বলতে গিয়ে বারবার কাঁদলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 05:13 PM

Updated : 11 Jul 2022, 09:20 PM

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার দলের সব খেলোয়াড়দের পক্ষ থেকে হিউসকে শ্রদ্ধা জানান ক্লার্ক।

ক্লার্ক জানান, দল হিসেবে ক্ষতিটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। শুধু অস্ট্রেলিয়াই নয়, পুরো বিশ্বই দারুণ প্রতিভাবান এক ক্রিকেটারকে হারিয়েছে।

হিউসকে নিয়ে এসব কথা বলতে বলতে বারবারই ডুকরে কেঁদে ওঠেন ক্লার্ক।

“আমাদের সাজঘর আর এরকম থাকবে না। আমরা তাকে ভালোবাসতাম এবং ভালোবেসে যাব।”

মঙ্গলবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস।

সেন্ট ভিনসেন্টস হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের পরপরই চিকিৎসকরা জানিয়েছিলেন, হিউসের অবস্থা আশঙ্কাজনক। আর চেতনা ফিরে পাননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার তিনি মারা যান।

পুরনো খবর:

অবসরে হিউসের ৬৪ নম্বর শার্ট
হিউসের জন্য বাউন্সার ছাড়া দিন
হিউসকে জয় উৎসর্গ করলো বাংলাদেশ
ক্রিকেট মহাসড়কে যাত্রা সাঙ্গ হিউসের