অবসরে হিউসের ৬৪ নম্বর শার্ট
ওয়ানডে ক্রিকেটে ৬৪ নম্বর শার্ট পড়ে খেলতেন ফিলিপ হিউস। অস্ট্রেলিয়া দলে এই শার্টটি কোনো দিন আর কেউ পড়বেন না। হিউসের করুণ মৃত্যুর পর এই শার্টটিকে অবসরে পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক শনিবার হিউসের ৬৪ নম্বর শার্টটি অবসরে পাঠানোর কথা জানান।
ক্রিকেট অস্ট্রেলিয়াকে হিউসের শার্টটি অবসরে পাঠানোর অনুরোধ জানিয়েছিল অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা।
হিউসের শার্ট অবসের পাঠানো নিয়ে ক্লার্ক বলেন, “আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলেছিলাম, হিউসির (ফিল হিউসের) ৬৪ নম্বর ওয়ানডে শার্টটি তারা অবসের পাঠাতে পারে কিনা। এটাতে তারা রাজি হয়েছে।”
