২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজার শতকে জিম্বাবুয়ের জয়

ওসমান ঘানির শতকে আফগানিস্তানের সংগ্রহ আড়াইশ’ পার হলেও জয় পেতে কোনো সমস্য হয়নি জিম্বাবুয়ের। সিকান্দার রাজার শতকে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2014, 10:41 PM

Updated : 22 Aug 2022, 06:44 PM

চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে জিম্বাবুয়ে।

রোববার বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫৬ রান করে আফগানিস্তান। জবাবে ৪৩ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়া করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে রাজার ২২৪ রানের বিশাল উদ্বোধনী জুটিতে সহজ জয়ের দিকে এগিয়ে যায় স্বাগতিকরা।

শরাফুদ্দিন আশরাফের বলে হ্যামিল্টন (৯৩) এলবিডব্লিউর ফাঁদে পড়লে ভাঙে ৩৬.৩ বল স্থায়ী জুটি। মাত্র ৭ রানের জন্য শতক বঞ্চিত হওয়া এই ব্যাটসম্যানের ১১৩ বলের ইনিংসটি সাজানো ১০টি চার ও ১টি ছক্কায়।

জয় থেকে মাত্র ২ রান দূরত্বে দলকে পৌঁছে দিয়ে ফিরেন রাজা। ১৩৩ বলে খেলা তার ১৪১ রানের চমৎকার ইনিংসটি ১১টি চার ও ৭টি ছক্বা সমৃদ্ধ।

আফগানিস্তানের প্রথম নয় ব্যাটসম্যানের আটজনই দুই অঙ্কে পৌঁছান। কিন্তু ওসমান ছাড়া আর কেউ ত্রিশের ঘরে যেতে পারেননি।

৪৭তম ওভারে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১১৮ রান করেন ওসমান। তার ১৪৩ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা।

দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রানে অপরাজিত থাকেন গুলবাদিন নাইব। ২২ রান করে আসে রহমত শাহ ও অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাট থেকে।

জিম্বাবুয়ের পক্ষে রাজা, হ্যামিল্টন ও টিনাশে পানিয়াঙ্গারা দুটি করে উইকেট নেন।