২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে হারালো শ্রীলঙ্কার মেয়েরা

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কার মেয়েরা। ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতকে ২২ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 10:40 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৮ রান করে শ্রীলঙ্কা। ৪৪ বলে ৫টি চারের সাহায্যে সর্বোচ্চ ৪৩ রান করেন চামারি আতাপাত্তু। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন ইশানি লকুসুরিইয়াগে।২০ রানে ২ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার লেগস্পিনার পুনম ইয়াদব।জবাবে ৯ উইকেট হারিয়ে ১০৬ রানের বেশি করতে পারেনি ভারত। সর্বোচ্চ ২২ রান করেন শিখা পান্ডে। এছাড়া হারমিতপ্রিত কওর ১৭ ও মিথালি রাজ ১৬ রান করেন।শ্রীলঙ্গার পক্ষে ২টি করে উইকেট নেন পেসার উদেশিকা প্রাবোধানি এবং দুই স্পিনার মাদুরি সামুদিকা ও ইনোকা রানাভিরা।