২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষি মেরে বিশ্বকাপের বাইরে স্টোকস

রেগে লকারে ঘুষি মেরে কবজি ভেঙেছেন ইংল্যান্ডের বেন স্ট্রোকস। টি-টোয়েন্টি বিশ্বকাপও থেকেও তাই ছিটকে পড়েছেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 04:36 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

স্ট্রোকসের বদলে ইংল্যান্ড দলে নেয়া হয়েছে আরেক অলরাউন্ডার ক্রিস ওকসকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আউট হওয়ার পর নিজের ওপর বিরক্ত হয়ে ড্রেসিংরুমের লকারে ঘুষি মেরেছিলেন স্টোকস। আর এতেই হাতের কবজি ভেঙে গেছে তার।

নিজের এমন আচরণের কারণে দু:খ প্রকাশ করেছেন স্টোকস।

“টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে পেরে আমি খুব হতাশ। আমি এমন আচরণের জন্য দু:খিত। বাংলাদেশে ইংল্যান্ড দলের জন্য শুভকামনা করছি।”

এর আগে হাতের বুড়ো আঙুল ভেঙে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।

বাংলাদেশে আসছেন না রুট