২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি ও বিসিবির বিরুদ্ধে গ্ল্যাডিয়েটর্সের মামলা

দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত ঢাকা গ্ল্যাডিয়েটর্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে মামলা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

বিপিএল নিয়ে ম্যাচ পাতানো নিয়ে আইসিসি দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্ত প্রতিবেদনে দু'বারের চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর্সের পাঁচ ক্রিকেটারসহ নয়জনকে স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত করে। এ সময় দল হিসেবেও অভিযুক্ত হয় গ্ল্যাডিয়েটর্স।

এই ইস্যুতেই বিসিবি ও আইসিসিকে বিবাদী করে জজ কোর্টে সোমবার মামলা করেছে গ্ল্যাডিয়েটর্স। গ্ল্যাডিয়েটরস মালিক সেলিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

ন্যায় বিচারের জন্য মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, “আইসিসির তদন্ত প্রতিবেদন আইনসম্মত হয়নি। এই বিষয়ে বিসিবির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।”

পুরনো খবর:

অভিযুক্ত ৯ জনই গ্ল্যাডিয়েটর্সের
৯ জনের বিরুদ্ধে অভিযোগ আকসুর