আদালতে যাওয়ার হুমকি ফোরামের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ভোটার তালিকা নিয়ে শুনানিতে ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ এনে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সংস্থা বা ফোরাম।
খসড়া তালিকায় ১৬টি আপত্তি তোলা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শুনানিতে তার একটিও টেকেনি।
ফোরাম মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, “কমিশন বিসিবির সুবিধা মতো পাতানো নির্বাচন করতে যাচ্ছে, যা অর্থবহ হবে না। আমরা আগেই বলেছিলাম বর্তমান কমিটি ক্ষমতায় থেকে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না। এ জন্য অন্তর্বর্তী কমিটির দাবি ছিল। আমাদের শেষ আশ্রয়স্থল বিচার ব্যবস্থা। আমরা সে পথেই যাবো।”
“সবকিছুর একটা নিয়মনীতি আছে, তা মেনেই খসড়া তালিকার ওপর আপত্তি তোলা হয়েছিল। কিন্তু তারা (নির্বাচন কমিশন) কোন নিয়মনীতি মানছেন না”, অভিযোগ করেন তিনি।
