২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ জিতে টেস্টে দুই নম্বরে ইংল্যান্ড

অ্যাশেজ জয়ের পুরস্কার পেতে দেরি হলো না ইংল্যান্ডের। এক ধাপ এগিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2013, 08:53 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

বিপরীতে টানা তৃতীয় অ্যাশেজ হার এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নামিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। গত দুই বছরের মধ্যে এক সময়ের পরাক্রমশালী দলটির এটাই সর্বনিম্ন অবস্থান। ২০১১ সালের অগাস্টে সর্বশেষ পাঁচ নম্বরে ছিল তারা।

অস্ট্রেলিয়া পিছিয়ে পড়ায় পাঁচ থেকে চার নম্বরে উঠে এসেছে পাকিস্তান। আর ইংল্যান্ডের উন্নতিতে এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে ভারত। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার অবস্থার পরিবর্তন হয়নি।

টেস্টে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়েও দক্ষিণ আফ্রিকার জয়জয়কার। তিনটি বিভাগেই শীর্ষে তিন দক্ষিণ আফ্রিকান।

ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে হাশিম আমলা, ডেল স্টেইন ও জ্যাক ক্যালিসের শীর্ষাসন অপরিবর্তিত আছে।

অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন।