দলবল পদ্ধতি নিয়ে আপত্তির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
17 Jun 2013, 10:36 AM
Updated :
23 Aug 2022, 11:01 AM
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান।
ক্রিকেটারদের শ্রেণী বিভাগ ও নিলাম পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়ায় ক্রিকেটারা এর বিরোধীতা করে আসছেন।
বিসিবির ঘোষণা অনুযায়ী ২৩ জুন নিলাম (দল-বদল) ও ৩ জুলাই থেকে লিগ শুরুর কথা।
দেব্রবত বলেন, “দলবদলের চিরাচরিত পদ্ধতির পরিবর্তন ক্রিকেটের জন্য শুভ নয়। তাই ক্রিকেটাররা লিগ থেকে নিজেদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
“নিলাম পদ্ধতিতে ক্রিকেটারদের বেশ আর্থিক ক্ষতি হবে। একই সঙ্গে তাদের দল পছন্দের অধিকার খর্ব হবে। পুরনো পদ্ধতিতে দলবদল ও বিপিএলের পাওনা পরিশোধের তারিখ ঘোষণা না করা পর্যন্ত লিগ বর্জন অব্যাহত থাকবে,” যোগ করেন তিনি।
এই সিদ্ধান্তের ফলে জাতীয় দল, বাংলাদেশ ‘এ’ দল ও সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোনো ক্রিকেটার লিগে খেলবেন না।
বোর্ড, ক্লাব ও কোয়াব এক সঙ্গে বসলে সুষ্ঠু সমাধান সম্ভব জানিয়ে দেবব্রত বলেন, “বিসিবি আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসেনি। সংবাদ মাধ্যমে জেনে আমরা নিজে থেকে একটি প্রস্তাবনা দিয়েছি, সে ব্যাপারেও বোর্ড আমাদের কিছু জানায়নি।”
“ক্রিকেটারদের সঙ্গে ক্লাবের কোনো দ্বন্দ্ব নেই। লিগের আয়োজক হিসেবে বিসিবির কাছেই আমাদের দাবি। ঘরোয়া ক্রিকেটের ব্যাপার বলে ক্রিকেটাররা লিগ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।”
বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ একশ বিশজন ক্রিকেটার ক্লাব ক্রিকেটে খেলতে বাধ্য নন বলে জানান দেবব্রত। তিনি বলেন, “এই চুক্তি প্রথম শ্রেণীর ক্রিকেটে জন্য। ক্লাব ক্রিকেট নিয়ে সেখানে কোনো সংযুক্তি নেই।”
লিগ বর্জনের প্রতিক্রিয়ায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো ওদের দাবি সম্পর্কে পুরোপুরি শুনিনি। এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাই না। কাল (মঙ্গলবার) বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে উদ্যোগ নেব।”
এর আগে সকালে সাংবাদিকদের বলেন, “শের-ই-বাংলা স্টেডিয়ামে ২৩ জুন সকাল এগারোটা থেকে নিলাম শুরু হবে। আশাকরি বুধবার নাগাদ শ্রেণীবিভাগ অনুযায়ী টাকার অঙ্ক চূড়ান্ত হয়ে যাবে। এটা পরীক্ষামূলক একটি পদ্ধতি, সফল হলে অব্যাহত থাকতেও পারে।”
ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে না বসার অভিযোগ স্বীকার করেছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “অনানুষ্ঠাকিভাবে ওদের সঙ্গে আমরা বসেছি। এরপরই আমরা দলবদল ও লিগ শুরু তারিখ পিছিয়েছি।”
“ক্রিকেটারদের এই সিদ্ধান্ত (লিগ বর্জন) আনুষ্ঠানিকভাবে পেলে আমরা নতুন করে ভেবে দেখবো,” যোগ করেন তিনি।
দলবল পদ্ধতি নিয়ে আপত্তির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১০:৩৬, ১৭ জুন ২০১৩ | আপডেট: ১১:০১, ২৩ আগস্ট ২০২২