২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরকে হারিয়ে রাজস্থানের প্রতিশোধ

আইপিএলে সোমবারের প্রথম ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 02:59 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

নয় খেলায় এটি রাজস্থানের ষষ্ঠ জয় অন্যদিকে দশ খেলায় ব্যাঙ্গালোরের চতুর্থ হার। দুই দলের প্রথম দেখায় রাজস্থান হেরেছিল ৭ উইকেটে।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ১৯ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে গেলেও সঞ্জু স্যামসনের (৪১ বলে ৬৩) সঙ্গে শেন ওয়াটসনের ৬৮ রানের জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়।

এরপর ব্রাড হজের (১৮ বলে ৩২) সঙ্গে ৪৬ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন ওয়াটসন (৩১ বলে ৪১)। জয়ের খুব কাছে গিয়ে ওয়াটসন ও হজ বিদায় নিলেও জয় পেতে কোনো সমস্যা হয়নি রাজস্থানের।

এর আগে ক্রিস গেইল (১৬ বলে ৩৪), বিরাট কোহলি (৩৫ বলে ৩২) ও এবি ডি ভিলিয়ার্স (১৩ বলে ২১) ব্যাঙ্গালোরকে ২ উইকেটে ৯৯ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়লেও হেনরিক্স মোইসেস (২২) ও আর বিনয় কুমার (৬ বলে ২২*) দলকে বড় সংগ্রহ এনে দেন।

২২ রানে ৩ উইকেট নিয়ে ওয়াটসন রাজস্থানের সেরা বোলার।