প্রকাশিত: ১১:৩০, ২৩ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৭, ২৩ আগস্ট ২০২২
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৪ বলে ২৫৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩৮ ওভার ১ বলে ১৪০ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস।
ব্যাট করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারালেও মেহেদী হাসানের (৪৪) সঙ্গে ৭৫ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেনের (৩৪) সঙ্গে ৬৩ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন নাজমুল।
ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক আবু সায়েমের (২০) সঙ্গে ৪৩ রানের আরেকটি ভালো জুটি গড়ে দলের রান আড়াইশর কাছাকাছি নিয়ে যান নাজমুল। দলীয় ২৩৯ রানে সাজঘরে ফেরার আগে ১০৯ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তার ১৩১ বলের ইনিংসে ১২টি চার।
নাজমুলের বিদায়ের পর বেশিদূর এগোয়নি বাংলাদেশের ইনিংস।
৪৩ রানে ৩ উইকেট নিয়ে বিনোরা ফার্নান্দো শ্রীলঙ্কার সেরা বোলার।