২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচেও ভারতের জয়

শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২০ রানে জিতেছে ভারত। এই জয়ের ফলে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 05:30 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২০ রানে জিতেছে ভারত। এই জয়ের ফলে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল অতিথিরা। মঙ্গলবার একই মাঠে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শনিবার ৭ উইকেটে ২৯৪ রান করে ভারত। জবাবে ৪৫ ওভার ৪ বলে ২৭৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ষষ্ঠ উইকেটে লাহিরু থিরিমান্নের (৭৭) সঙ্গে ১০২ ও সপ্তম উইকেটে থিসেরা পেরেরার (১৮) সঙ্গে ৪৮ রানের দুটি কার্যকর জুটি গড়ে স্বাগতিকদের আশা জাগিয়ে তুলেন জীবন মেন্ডিস (৭২)। এক পর্যায়ে স্বাগতিকদের স্কোর ছিল ২৫২/৬। জয়ের সমীকরণও খুব কঠিন ছিল না, কিন্তু ইরফান পাঠানের মারাত্মক বোলিংয়ে ২৬ বল অব্যবতহৃত রেখেই অলআউট হয়ে যায় দলটি। ৬১ রানে ৫ উইকেট নিয়ে ইরফান ভারতের সেরা বোলার। এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেটে নিলেন তিনি। এর আগে চতুর্থ উইকেটে ১১০ রানের জুটি গড়ে গৌতম গম্ভীর (৮৮) ও মনোজ তিওয়ারী (৬৫) ৮৭ রানে ৩ উইকেট হারানো ভারতকে পথ দেখান। এরপর লাসিথ মালিঙ্গার তোপের মুখে ছোটখাটো ধস নামলেও সপ্তম উইকেটে ইরফানের (২৯*) সঙ্গে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (৫৮) ৭৭ রানের জুটির সৌজন্যে তিনশ রানের কাছাকাছি স্কোর গড়ে অতিথিরা। ৬৪ রানে ৩ উইকেট নিয়ে মালিঙ্গা শ্রীলঙ্কার সেরা বোলার। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২৯৪/৭ (গম্ভীর ৮৮, রাহানে ৯, কোহলি ২৩, রোহিত ৪, তিওয়ারী ৬৫, রায়না ০, ধোনি ৫৮, ইরফান ২৯*, অশ্বিন ২*; মালিঙ্গা ৩/৬৪, প্রদীপ ২/৬৩, সেনানায়েকে ১/৫০, পেরেরা ১/৫৩) শ্রীলঙ্কা: ২৭৪ (থারাঙ্গা ৩১, দিলশান ০, থিরিমান্নে ৭৭, চান্দিমাল ৮, ম্যাথিউস ১৩, কাপুগেদারা ৯, মেন্ডিস ৭২, পেরেরা ১৮, সেনানায়েকে ৭, মালিঙ্গা ১০, প্রদীপ ০*; ইরফান ৫/৬১, দিন্দা ২/৫৫, জহির ১/৫৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৯ ঘ.