২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬টি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

পাকিস্তান-অস্ট্রেলিয়ার ৬ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুমোদন দিয়েছে আইসিসি। এটাই হতে যাচ্ছে দীর্ঘতম দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান-অস্ট্রেলিয়ার ৬ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের অনুমোদন দিয়েছে আইসিসি। এটাই হতে যাচ্ছে দীর্ঘতম দ্বি-পাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২২ অগাস্ট থেকে ১০ সেপ্টেম্বর পাকিস্তানের ‘হোম ভেন্যু’ সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা। মধ্যপ্রাচ্যের দেশটির তীব্র গরমের কারণে আইসিসির কাছে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পরিবর্তে ৬টি টি-টোয়েন্টি আয়োজনের আবেদন জানিয়েছিলো পিসিবি। অবশ্য আসল কারণ সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, “ছয় ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে প্রধান নির্বাহী কমিটির (সিইসি) কোনো আপত্তি নেই।” আইসিসির বোর্ড সভায় এ ব্যাপারে সুপারিশও করেছে সিইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৩১ঘ.