২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের

কার্ক এডওয়ার্ডস ও ক্রেইগ ব্র্যাথওয়েইটের অর্ধশতকের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৭৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 11:11 AM

Updated : 25 Apr 2022, 09:13 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্ক এডওয়ার্ডস ও ক্রেইগ ব্র্যাথওয়েইটের অর্ধশতকের সুবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৩ উইকেটে ১৭৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়।

বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৩৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাড্রিয়ান বারাথকে (২২) হারায়। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ আগে রায়ান হ্যারিসের বাউন্সার হুক করতে গিয়ে পিটার সিডলের হাতে ধরা পড়েন তিনি। তবে দ্বিতীয় উইকেটে দলের সঙ্গে ১০৪ রান যোগ করেন ব্র্যাথওয়েইট ও এডওয়ার্ডস। যদিও অস্ট্রেলিয়ার ফিল্ডাররা দুবার ব্র্যাথওয়েইটের ও একবার এডওয়ার্ডসের ক্যাচ ফেলে দেয়।

৪টি চারে ১৯৯ বলে ৫৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন ব্র্যাথওয়েইট। সেই তুলনায় আক্রমণাত্মক ছিলেন এডওয়ার্ডস। ১০টি চার ও ১টি ছক্কায় ১০৭ বলে ৬১ রান করেন তিনি।

দিনের শেষ সেশনে বৃষ্টি বিঘœ ঘটাতে শুরু করে। শেষ পর্যন্ত আগেভাগেই দিনের খেলা শেষ করতে হয়।

ড্যারেন ব্রাভো ২০ ও শিবনারায়ণ চন্দরপল ৮ রানে অপরাজিত আছেন।

এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৭৯/৩ (বারাথ ২২, ব্র্যাথওয়েইট ৫৭, এডওয়ার্ডস ৬১, ব্রাভো ২০*, চন্দরপল ৮*; ওয়ার্নার ১/২৩, হ্যারিস ১/২৯, সিডল ১/৩৬)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৫৮ ঘ.