ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। একদিনের ও টেস্ট ক্রিকেটে আরো মনযোগ দেয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঘরোয়া টি-টোয়েন্টিতে অবশ্য খেলবেন হ্যাডিন। স্বদেশের বিগ ব্যাশ লিগের দল 'সিডনি সিক্সার্স'-এর অধিনায়কও তিনি।
হ্যাডিন অবসর নেয়ায় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে টিম পেইনের নিয়মিত সুযোগ পাওয়ার কথা। যদিও অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো টি-টোয়েন্টিতে তাকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। আঙুলের চোট থেকে এখনো সেরে ওঠেননি পেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৪০০ ঘ.
bdnews24