২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডের জরিমানা

মাঠে অশোভন আচরণ করায় ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের ম্যাচ ফি'র পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠে অশোভন আচরণ করায় ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের ম্যাচ ফি'র পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় একদিনের খেলায় বল করার সময় জীবন মেন্ডিসের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন ব্রড। কিন্তু আম্পায়ার বিলি বাউডেন তা নাকচ করে দেন। পরে মাঠ ছেড়ে যাওয়ার সময় ব্রড আম্পায়ার লক্ষ্য করে বাজে মন্তব্য করেন, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বিবৃতিতে বলা হয়। ম্যাচ রেফারি অ্যালান হার্স্ট বলেন, "আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয়া খেলারই অংশ। জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে তাকে অবশ্যই তার দায়িত্বের কথা মনে রাখতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৩৪ ঘ.