২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষসেরা ক্রিকেটার ক্যালিস

দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জ্যাক ক্যালিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জ্যাক ক্যালিস। এছাড়া সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন ক্যালিস। সেরা একদিনের ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। আর সেরা তরুণ ক্রিকেটার হয়েছেন ইমরান তাহির। ২০১০-১১ ক্রিকেট মৌসুমের ভিত্তিতে মঙ্গলবার জোহানেসবার্গে এই পুরস্কার দেয়া হয়। ওই সময়ে ক্যালিস পাঁচটি টেস্ট ম্যাচ খেলে পাঁচটি শতকসহ ১৩৬.৮৩ গড়ে ৮২১ রান করেন। নিজের প্রথম দ্বিশতকের দেখাও পান। এছাড়া জানুয়ারিতে কেপ টাউনে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দুটি ইনিংসেই শতক পাওয়ায় তিনি 'কেএফসি সো গুড' পুরস্কার জেতেন। ২০০৪ সালেও বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ক্যালিস। এদিন হাশিম আমলও দুটি পুরস্কার জিতেছেন। তিনি খেলোয়াড় ও ভক্তদের চোখে সেরা ক্রিকেটার হয়েছেন। তাহির আন্তর্জাতিকভাবে এ বছরের সেরা নতুন খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে অভিষেক হয় তাহিরের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৪৭ ঘ.