২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনার সহজ জয়

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে পুনা ওয়ারিয়র্স। তখনও হাতে ছিলো ১৭ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 06:20 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে পুনা ওয়ারিয়র্স। তখনও হাতে ছিলো ১৭ বল। ১০ খেলায় এটি পুনার তৃতীয় জয়। অন্যদিকে ৯ খেলায় এটি পাঞ্জাবের ষষ্ঠ হার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫১তম খেলায় রোববার চন্ডিগড়ের পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১১৯ রান করে পাঞ্জাব। জবাবে ১৭ ওভার ১ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্য ১২০ রানে পৌঁছে যায় পুনা। রান তাড়া করতে গিয়ে পুনার পক্ষে বেশ ভালো সূচনা করেন জেসি রাইডার (১৫) ও মানিশ পান্ডে (২৮)। রান পেয়েছেন রবিন উথাপ্পা (২২) ও অধিনায়ক যুবরাজ সিংও (৩৫)। যুবরাজ তার ১৫ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছয় দিয়ে। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যুবরাজ দলীয় ১১৬ রানের মাথায় যখন বিদায় নেন, ততক্ষণে জয় চলে এসেছে পুনার হাতের মুঠোয়। পাঞ্জাবের পক্ষে শালাব শ্রীবাস্তব ২ উইকেট নেন ২০ রানে। প্রথমে ব্যাট করে এক পর্যায়ে ১২ ওভার ৪ বলে ৩ উইকেটে ৮০ রান করে পাঞ্জাব। স্কোরবোর্ডে বড় রান জমা করার সম্ভাবনা থাকলেও পরের দিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩২ রান আসে শন মার্শের ব্যাট থেকে। এছাড়া দিনেশ কার্তিক ৩০ ও পল ভালথাটি ২৩ রান করেন। পুনার পক্ষে ওয়েন পার্নেল, ভুবেনশ্বর কুমার, রাহুল শর্মা ও মিচেল মার্শ ২টি করে উইকেট নেন। এ জন্য পার্নেল দেন ১২ রান। ভুবনেশ্বর ১৪। রাহুল ১৭। মিচেল ২৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩৫৫ ঘ.