ঢাকা, এপ্রিল ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলতে সোমবার ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া।
এতে বলা হয়েছে আইসিসি'র একদিনের ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়া সোমবার দুই দফায় ২৩ ক্রিকেটার ও কর্মকর্তা ঢাকায় পৌঁছান।
রাত সাড়ে দশটার দিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের নেতৃত্বে ১৮ সদস্যের একটি দল ঢাকায় এসে পৌঁছায়।
এর আগে রাত ৮টা ৫ মিনিটে প্রথম দফায় সহ-অধিনায়ক শেন ওয়াটসনের নেতৃত্বে প্রথম দফায় ৪ ক্রিকেটার ও ১ কর্মকর্তা ঢাকায় পৌঁছান। অন্য ক্রিকেটাররা হলেন স্টিভেন স্মিথ, ব্র্যাড হ্যাডিন ও ব্রেট লি।
২৭ সদস্যের দলের বাকি ৪ জন পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেবেন।
২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম খেলা ৯ এপ্রিল। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় খেলাটি হবে যথাক্রমে ১১ ও ১৩ এপ্রিল। শেষেরটি হবে দিন-রাতের।
১৪ এপ্রিল অস্ট্রেলিয়ার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), শেন ওয়াটসন (সহ-অধিনায়ক), জাভিয়ার ডোয়ার্টি, কালাম ফার্গুসন, ব্রড হ্যাডিন (উইকেটরক্ষক), জন হ্যাস্টিংস, মাইক হাসি, মিচেল জনসন, ব্রেট লি, টিম পেইন, জেমস প্যাটিনসন, রিকি পন্টিং, স্টিফেন স্মিথ ও ক্যামেরন হোয়াইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/ ২২৫১.
bdnews24