২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামলড়াই হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ম্যাচে

দক্ষিণ আফ্রিকা এমন একটি দল যাদের পেশাদারিত্বে নূন্যতম ঘাটতি নেই। তারা যে কোন দলের বিপক্ষে বা যে ধরণেই ম্যাচই খেলতে নামুক না কেন, সমান গুরুত্ব সহকারে খেলে থাকে। আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বলে কথা, একেবারেই ছাড় দেবে না তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 04:42 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকা এমন একটি দল যাদের পেশাদারিত্বে নূন্যতম ঘাটতি নেই। তারা যে কোন দলের বিপক্ষে বা যে ধরণেই ম্যাচই খেলতে নামুক না কেন, সমান গুরুত্ব সহকারে খেলে থাকে। আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বলে কথা, একেবারেই ছাড় দেবে না তারা। তাই দক্ষিণ আফ্রিকাই এগিয়ে থাকবে। তবে নিউজিল্যান্ডকেও একেবারে হালকে করে দেখার অবকাশ নেই। তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছে। প্রতিরোধ গড়ে গড়ার ক্ষমতা তাদেরও আছে। দক্ষিণ আফ্রিকার অবশ্য চোকার অপবাদ, তা তারা কাটিয়ে উঠতে পারবে কিনা সেটাই প্রশ্ন। যদিও তাদের কোন বিভাগেই তেমন ঘাটতি নেই। একেবারে ব্যালেন্সড দল বলতে যা বোঝায়, দক্ষিণ আফ্রিকা দলটির মধ্যেই তা বিদ্যমান। তাদের ব্যাটসম্যানরা যেমন ফর্মে আছেন, তেমনি বোলাররাও ভালো করে যাচ্ছেন। কোন বিভাগই পিছিয়ে নেই। ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে দেখুন- অধিনায়ক গ্রায়েম স্মিথ ছাড়া প্রায় সব খেলোয়াড়ই রানে আছেন। হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, জ্যাক ক্যালিসসহ টপ অর্ডার ব্যাটসম্যানরা সবাই দারুণ ফর্মে। তাদের বোলিং বিভাগ আরও শক্তিশালী। যেমন পেস আক্রমণ, তেমনি তাদের স্পিন অ্যাটাক। দুই স্পিনার ইমরান তাহির ও জোহান বোথা যে কোন ব্যাটিং লাইনের বিপক্ষে বিধ্বংসী। ইমরান তাহিরতো দারুণ ফর্মে আছেন। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ ঐতিহ্যগত ভাবেই সুদৃঢ়। ডেল স্টেইন ও মর্নে মরকেল জুটি দুর্দান্ত খেলে যাচ্ছেন। তাদের পাশে আছেন জ্যাক ক্যালিস। পুরনো বলে ক্যালিস খুবই কার্যকরী বোলার। আরেকটি বিষয় হচ্ছে, দক্ষিণ আফ্রিকা দলে বেশ কয়জন অলরাউন্ডার আছেন। যা অন্য দলের চেয়ে এগিয়ে রাখবে তাদের। আর বড় দলের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় পাওয়ার অভিজ্ঞতা যে নেই তাও বলা যাবে না। গ্র"প পর্বে পাকিস্তানকে খুব ভালোভাবেই হারিয়েছে নিউজিল্যান্ড। তাই এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তেমন কিছু করে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না। দলটির ব্যাটিং বিভাগও খারাপ না, রস টেলরের মত দুর্দান্ত একজন ব্যাটসম্যান আছেন। তিনি ভালো করলে প্রতিপক্ষকে একটা বড় টার্গেট ছুড়ে দেওয়া সম্ভব। ম্যাককালামও ভালো ব্যাটসম্যান, এ বিশ্বকাপে তিনি সেঞ্চুরি করেছেন। তাদের বোলিং বিভাগও খারাপ করছে না। ড্যানিয়াল ভেট্টোরির মতো বোলার আছেন, যিনি পারেন প্রতিপক্ষকে চেপে ধারতে। অন্যরাও ভালো করে যাচ্ছেন। তাই এ ম্যাচে কেউ অনায়াশে জিততে পারবে না বলে আমার বিশ্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/কেএমএস/১০৪৩ ঘ.