২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলামএকটু সতর্ক হলে জয় হতেও পারে

দক্ষিণ আফ্রিকাকে প্রতিপক্ষ হিসেবে একটু কঠিনই বলতে হবে। তাই বলে জয় অসম্ভব বলব না আমি। ইংল্যান্ডের মতো দলকে যদি বিশ্বকাপে হারানো যায়, তাহলে দক্ষিণ আফ্রিকাও নিশ্চই অজেয় নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2011, 04:00 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

দক্ষিণ আফ্রিকাকে প্রতিপক্ষ হিসেবে একটু কঠিনই বলতে হবে। তাই বলে জয় অসম্ভব বলব না আমি। ইংল্যান্ডের মতো দলকে যদি বিশ্বকাপে হারানো যায়, তাহলে দক্ষিণ আফ্রিকাও নিশ্চই অজেয় নয়। তাছাড়া ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ দল এখন আত্মবিশ্বাসে ভরপুর। দলের প্রত্যেকেই এখন অনেক নির্ভার, ফুরফুরে মেজাজে আছেন। নিজেদের স্বভাবিক খেলাটা খেলতে পারলে জয় পেলেও পেতে পারে বাংলাদেশ। বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা হলো বোলিং। আগে ফিল্ডিং করে প্রতিপক্ষকে ২৫০ রানের মধ্যে বেঁধে ফেলা গেলে বাংলাদেশের পক্ষে জয় পাওয়া। কারণ বাংলাশের স্পিন আক্রমণ খুবই ভালো। আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানতো আছেনই। পাশপাশি সোহরাওয়ার্দী শুভও ভালো করছেন। এ তিন বাঁহাতি প্রতিপক্ষকে চেপে ধরতে পারলে ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যাবে। দুই পেসার শফিউল ইসলাম ও রুবেল হোসেনও ভালো বল করে যাচ্ছেন। তবে এই আসরে ব্যাটসম্যানরা এখনও ভালো কিছু করে দেখাতে পারেননি। তাদের আরও একটু ধৈর্যশীল হওয়া উচিত। তামিম ইকবালকে তার নিজের মতো খেলতে দিতে হবে। সে ভালো একটা ইনিংস খেলতে পারলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। ইমরুল কায়ে গত কয়েকটি ম্যাচে ভালো করেছেন, এই ম্যাচেও তিনি ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন বলেই আমার বিশ্বাস। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনির মতো ব্যাটসম্যান আছেন এই দলে। তাই তারা আগে ব্যাট করলে বাংলাদেশের সামনে বড় টার্গেট দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি পেস আর স্পিন মিশেলে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমীহ আদায় করে নেবে। বাংলাদেশের ব্যাটসম্যানদের উচিত হবে তাদের ঠাণ্ডা মাথায় সমালানো। দক্ষিণ আফ্রিকার আরেকটি শক্তির জায়গা ফিল্ডিং। তারা ফিল্ডিংয়ে এতোটাই ভালো, প্রতিপক্ষকে ২০-৩০ রান কম নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তারপরও নিজেদের সেরাটা দিতে পারলে, জয় তুলে আনতে পারবেন বাংলাদেশি খেলোয়াড়রা। অস্ট্রেলিয়া ও পাকিস্তান ম্যাচ দুই দলই যথেষ্ট শক্তিশালী। কোনো দলই কারো চেয়ে খুব একটা পিছিয়ে নেই। আমার বিশ্বাস, ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে বেশ কয়জন উঁচুমানের খেলোয়াড় আছেন। পাশাপাশি দলে আছেন কিছু ভালো মানের বোলার। অস্ট্রেলিয়ার বোলিং বিভাগ অনেকটাই পেসারদের ওপর নির্ভরশীল। অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে মিডল অর্ডার খুবই শক্তিশালী। ফলে প্রতিপক্ষকে বড় টার্গেট ছুড়ে দেওয়ার ক্ষমতা রাখেন তারা। এ দরের বোলিং বিভাগকেও দুর্বল বলা চলে না। অধিনায়ক শহীদ আফ্রিদী আছেন ফর্মের তুঙ্গে। শোয়েব আক্তার ও উমর গুলরাও খারাপ করছেন না। তাই জমজমাট একটি ম্যাচ হবে বলেই আমার বিশ্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/০৯৫৫ ঘ.