ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সঙ্গে ম্যাচ টাই করে ও আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে নিজেদের কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা বেশ কঠিন করে ফেলেছে ইংল্যান্ড। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জিততে তাই মরিয়া দলটি।
বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায় ইংল্যান্ড ৬ উইকেটে জেতে নেদারল্যান্ডসের বিপক্ষে। ভারতের সঙ্গে টাই ও তৃতীয় খেলায় আয়ারল্যান্ডের কাছে হারে ৩ উইকেটে।
অন্যদিকে নিজেদের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের খেলায় নেদারল্যান্ডসকে হারায় ২৩১ রানে।
এর আগে মোট ৪৪ বার খেলেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দ. আফ্রিকা জেতে ২৩ খেলায়। ইংল্যান্ডের জয় ১৮ খেলায়। ১টি খেলা টাই হয় ও ২টি খেলা পরিত্যাক্ত হয়।
সব মিলিয়ে জয়ের হিসেবে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকলেও সা
bdnews24