২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডকে হাল্কাভাবে না নেয়ার পরামর্শ সৌরভের

আয়ারল্যান্ডকে হাল্কাভাবে না নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতকে প্রস্তুত হতে বলেছেন সৌরভ গাঙ্গুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 09:53 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডকে হাল্কাভাবে না নিয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতকে প্রস্তুত হতে বলেছেন সৌরভ গাঙ্গুলি। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট শো'র এ সপ্তাহের অনুষ্ঠানে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ মার্চের খেলায় প্রস্তুত হয়ে নামার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "দুই দলের মধ্যে ভারত নিঃসন্দেহে শক্তিতে এগিয়ে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তৈরি হয়েই মাঠে নামতে হবে।" শক্তির বিচারে ভারতকে এগিয়ে রাখলেও প্রশংসা করেছেন আয়ারল্যান্ডের ক্রিকেটারদেরও। বিশেষ করে, বিশ্বকাপের দ্রুততম শতক হাঁকানোর রেকর্ড গড়া কেভিন ও'ব্রায়ানের। "আয়ারল্যান্ডের বেশ কয়েকজন উঁচুমানের ক্রিকেটার আছেন। ইংল্যান্ডের বিপক্ষে বড় রানের লক্ষ্য তাড়া করে জেতার পর আয়ারল্যান্ডকে নিয়ে ভাবার অনেক কিছুই আছে,"বলেন তিনি। কথা বলেছেন ভারতের বোলিং নিয়েও। তিনি বলেন, "ভারতের উচিৎ তিন পেসার নিয়ে খেলা। এছাড়া ইউসুফ পাঠানকে দিয়ে ১০ ওভার বল করানো যেতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫৫০ ঘ.