ঢাকা, ফেব্রুয়ারি, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় এ খেলায় মাঠে নামার আগে দুই দলই নিজেদের প্রথম খেলায় পরাজিত হয়।
হাটুর চোটের কারণে এই ম্যাচে নেই ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো। তার বদলে আজ খেলছেন নিকিতা মিলার।
ওয়েস্ট ইন্ডিজ: ড্যারেন সামি (অধিনায়ক), ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, কিয়েরন পোলার্ড, রামনরেশ সারোয়ান, ডেভন স্মিথ, সুলেইমান বেন, নিকিতা মিলার, ডেভন থমাস, (উইকেটরক্ষক), কেমার রোচ ও শিবনারায়ন চন্দরপল।
নেদারল্যান্ডস: পিটার বোরেন (অধিনায়ক), ওয়েসলি বারেসি, মুদাসসর বুখারি, টম কুপার, টম ডি গ্রোথ, আলেক্সি কারভেজি, বার্নার্ড লুটস, পিটার সিলার, রায়ান টেস ডয়েশ্চে, বারেন্ড ওয়েস্টডিজক ও বাস জুইডেরেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫০০ ঘ.
bdnews24