২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড কুইজপ্রিন্টার জিতলেন আবুল ইউসুফ

খানিকটা ভাগ্য আর বাকিটা চেষ্টা- সব মিলিয়ে আবুল ইউসুফের জন্য বৃহস্পতিবার ছিল একটু অন্যরকম দিন। বিশ্বকাপ উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুইজ প্রতিযোগিতায় ২৩ ফেব্রুয়ারির প্রথম পুরস্কার জিতে নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খানিকটা ভাগ্য আর বাকিটা চেষ্টা- সব মিলিয়ে আবুল ইউসুফের জন্য বৃহস্পতিবার ছিল একটু অন্যরকম দিন। বিশ্বকাপ উপলক্ষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুইজ প্রতিযোগিতায় ২৩ ফেব্রুয়ারির প্রথম পুরস্কার জিতে নিয়েছেন তিনি। দ্বিতীয় পুরস্কারটি পেয়েছেন ছাপাখানা ব্যবসায়ী ফজলুল হক, যিনি ২০ ফেব্রুয়ারির কুইজে দুটি জুম আল্ট্রা মডেম এবং ২২ ফেব্র"য়ারির কুইজে একটি প্রিন্টার জিতেছেন। বেসরকারি সংস্থার কর্মী ইউসুফ ২৩ ফেব্র"য়ারির প্রথম পুরস্কার হিসেবে পাচ্ছেন অ্যাডভান্সড ড্যাটা নেটওয়ার্ক সিস্টেমস (এডিএন) লিমিটেডের সৌজন্যে একটি প্রিন্টার। আর দ্বিতীয় পুরস্কার জয়ী ফজলুল হক পাচ্ছেন সিটিসেলের সৌজন্যে একটি জুম আল্ট্রা মোডেম। তৃতীয়বারের মতো এ কুইজের পুরস্কার জয়ের পর ফজলুল হক বলেন, "দারুণ লাগছে। কুইজ শুরুর পর থেকেই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।" "আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল খবরের নিয়মিত গ্রাহক। তাছাড়া আমার কম্পিউটারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাইটটিই হোমপেজ করে রেখেছি," যোগ করেন তিনি। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষ্যে কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতিদিনের এই কুইজ প্রতিযোগিতার আয়েজন করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। প্রতিযোগিতার প্রতিদিনের প্রশ্ন পাওয়া যাচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রচ্ছদপৃষ্ঠা এবং বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে করা বিশেষ ওয়েবসাইটে (http://cricket.bdnews24.com/home.php)। এ কুইজে প্রতিদিন একটি করে নতুন প্রশ্ন থাকছে। উত্তর দিতে 'বিডিএনএ/বি/সি/ডি' টাইপ করে ৪৬৩৬ নম্বরে পাঠিয়ে দিতে হবে। http://cricket.bdnews24.com/home.php থেকে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসঙ্গে এই ওয়েবসাইটে রয়েছে ক্রিকেটের সাম্প্রতিক তথ্য, কলাম, ব্লগ ও ফটো গ্যালারি। মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে যিনি সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর পাঠাবেন, তাকেই ওই দিনের বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হবে। এছাড়া পুরো টুর্নামেন্ট জুড়ে যিনি সবচেয়ে বেশিবার সঠিক উত্তর এসএমএস করবেন তিনি পাবেন গ্র্যান্ড প্রাইজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এনআইআর/জেকে/২২৪৪ ঘ.