ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা রোববার হোটেলে শুয়ে-বসে দিন কাটিয়েছেন।
অবশ্য কেউ কেউ সুইমিং পুলে সাঁতার কেটেছেন। কেউ বা আবার ব্যায়ামাগারে ব্যায়াম করেছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫ ফেব্র"য়ারি নিজেদের দ্বিতীয় খেলায় মাঠে নামবে বাংলাদেশ। খেলা হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে শনিবার বাংলাদেশ ৮৭ রানে হার মানে ভারতের কাছে। প্রথমে ব্যাট করে ভারত তোলে ৩৭০ রান। রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের পালা গুটিয়ে যায় ২৮৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/টিআর/২৩৪১ ঘ.
bdnews24