২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডের জয় ৪ উইকেটে

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের দৃঢ়তায় জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে আয়ারল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 02:00 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানদের দৃঢ়তায় জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে আয়ারল্যান্ড। মঙ্গলবার নাগপুরে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৮ উইকেটে ২৪৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ২৪৫ রানে পৌঁছে আয়ারল্যান্ড। আন্দ্রে বোথার ৭৯ ও কেভিন ও'ব্রায়েনের হার না মানা ৬২ রানের সুবাদে এ জয় পায় তারা। এছাড়া কুসাকের ব্যাট থেকে আসে ৪৭ রান। জিম্বাবুয়ের পক্ষে মাসাকাদজা ও প্রাইস নেন ২টি করে উইকেট। এর আগে অধিনায়ক এলটন চিগুম্বুরার শতকের সুবাদে ৮ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ৮১ বলে ১০৩ রানের হার না মানা ইনিংস খেলার পথে ৮টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। নাগপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৭ ওভার ৩ বলে ১২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে জিম্বাবুয়ে। ৬২ রানের জুটি গড়ে টটেন্ডা টাইবু ও শন আরভিন পরিস্থিতি কিছুটা সামাল দেন। আরভিন ২৭ ও টাইবু ৪৫ রান করে সাজঘরে ফিরলে আবারো বিপদে পড়ে জিম্বাবুয়ে। ৫৪ রানের জুটি গড়ে কিছুটা চাপ কাটান চিগুম্বুরা ও প্রসপার উৎসেয়া। ২৬ রান করে উৎসেয়া সাজঘরে ফিরলে পুরো দায়িত্ব এসে পড়ে চিগুম্বুরার কাঁধে। নিচের সারির ব্যাটসম্যানদেও নিয়ে দলকে ২৪৪ রান পর্যন্ত নিয়ে যান তিনি। আয়ারল্যান্ডের পক্ষে জনস্টন ও বোথা ২টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/ ১৯৫০ ঘ.