ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার দায়ে অভিযুক্ত পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ আসিফের বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে এ সপ্তাহে।
আসিফ ও সানা হিলালের বিয়ে হয় মার্চে। কাবিননামায় সইও করেন তারা সে সময়। তবে লাহোরে বিয়ের অনুষ্ঠান ও তাদের সংবর্ধনা দেয়া শুরু হবে মঙ্গলবার থেকে। শহরের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে এসব অনুষ্ঠান।
পাকিস্তানের কয়েকটি টেলিভিশন চ্যানেলে আসিফ বলেন, "এই বিয়ে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে বলে আশা করছি। জীবনকে নিয়ে যাবে ইতিবাচক দিকে।"
পাকিস্তান ক্রিকেট দলের কয়েকজন সদস্য এসব অনুষ্ঠানে যোগ দেবেন। তাদের মধ্যে সালমান বাট ও মোহাম্মদ আমিরও রয়েছেন। আসিফ ছাড়াও এ দু'জনকে 'স্পট ফিক্সিং'র দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।
অভিযোগ খতিয়ে দেখছে স্কটল্যান্ড ইয়ার্ড। তদন্ত শেষে শুনানির জন্য আইসিসি একটি কমিশন গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। স
bdnews24