ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেডিংলিতে পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রুডি কোয়ের্টজেন জানিয়েছিলেন, এটিই হবে তার আন্তর্জাতিক আম্পায়ারিং জীবনের শেষ ম্যাচ। সে অনুযায়ী শনিবার টেস্ট শেষ হতেই আম্পায়ার জীবনের ইতি টানলেন ৬১ বছর বয়সী কোয়ের্টজেন।
পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু হেডিংলিতে ৩ উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। খেলা শেষ হতেই একটি স্ট্যাম্প সুভ্যেনির হিসেবে তুলে দেয়া হয় কোয়ের্টজেনের হাতে। তাকে অভিনন্দন জানান দুই দেশের খেলোয়াড়রা। তার হাতে বিশেষ স্মারক তুলে দেয় আইসিসি।
পাকিস্তান দলের পক্ষ থেকে কোয়ের্টজেনকে উপহার দেয়া হয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত টি শার্ট। উপহার দেয় অস্ট্রেলিয়াও।
আম্পায়ারিং জীবনে ১০৮টি টেস্ট, রেকর্ড ২০৯ টি ওয়ানডে এবং ১৪ টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেন কোয়ের্টজেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/২০০০ ঘ.
bdnews24