২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ দক্ষিণ আফ্রিকায়

টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটের আগামী আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। খেলা শুরু হবে ১০ সেপ্টেম্বর। শেষ হবে ওই মাসের ২৬ তারিখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 12:25 PM

Updated : 24 Aug 2022, 08:50 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটের আগামী আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। খেলা শুরু হবে ১০ সেপ্টেম্বর। শেষ হবে ওই মাসের ২৬ তারিখে। মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দপ্তরে প্রতিযোগিতার বোর্ড বৈঠকের পর চেয়ারম্যান ললিত মোদি একথা নিশ্চিত করেন। বৈঠকে প্রতিযোগিতা আয়োজনে দক্ষিণ আফ্রিকার প্রস্তাব মেনে নেয়া হয়। তবে মোদি বৈঠকে উপস্থিত ছিলেন না। ললিত মোদি শনিবার এক বিবৃতিতে বলেন, ২০ ওভারের চ্যাম্পিয়ন্স লিগ আয়োজনে দক্ষিণ আফ্রিকাকেই আদর্শ দেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কেননা এর আগেও তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও আইসিসি টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল অত্যন্ত সাফল্যের সঙ্গে। দ্বিতীয়বারের মতো আয়োজিত চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেয়া দলের নাম এখনো ঘোষণা করা হয়নি। কোন কোন মাঠে খেলা হবে তাও জানানো হয়নি। তবে শিগগিরই মাঠ ও দলের নাম ঘোষণা করা হবে। প্রথম চ্যাম্পিয়ন্স লিগ হয় ভারতে, গত বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১০ ঘ.