২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে শেবাগ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অসাধারণ ব্যাট করার সুবাদে আইসিসির নতুন র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 09:59 AM

Updated : 24 Aug 2022, 06:57 PM

দুবাই, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অসাধারণ ব্যাট করার সুবাদে আইসিসির নতুন র‌্যাঙ্কিয়ের শীর্ষে উঠে এসেছেন ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ। র‌্যাঙ্কিংয়ের প্রথম স্থানের জন্য লড়াইটা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের সফলতম দুই ব্যাটসম্যান শেবাগ ও হাশিম আমলার মধ্যে। সেখানে ৮৬৩ পয়েন্ট নিয়ে শেবাগ পেছনে ফেলেছেন আমলাকে (৮৪২)। পরের স্থান দুটিতে জায়গা করে নিয়েছেন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ৮৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা হন জয়াবর্ধনে। এক পয়েন্ট কম নিয়ে সাঙ্গাকারা চতুর্থ। ভারতের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর ৮২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানটি দখল করেন। তবে একই পয়েন্ট (৮০৫) নিয়ে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক হয়েছেন ষষ্ঠ। ৭৯০ পয়েন্ট নিয়ে অষ্টম দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। আর ৭৮৬ পয়েন্ট পেয়ে পরের স্থানেই আছেন গ্রায়েম স্মিথ। এছাড়া ৭৮৩ পয়েন্ট নিয়ে দশম অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/১৫৩৫ ঘ.