২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের দল ঘোষণার সময় বাড়ালো আইসিসি

বিশ্বকাপ ক্রিকেটের জন্য পাকিস্তানের প্রাথমিক দল ঘোষণা করতে সময় বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের জন্য পাকিস্তানের প্রাথমিক দল ঘোষণা করতে সময় বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন সূচি অনুযায়ী পাকিস্তানকে প্রাথমিক দল ঘোষণা করতে হবে ৫ জানুয়ারির মধ্যে। 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগে সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের ভাগ্য এখনো ঝুলে থাকায় সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি'র একজন কর্মকর্তা জানায়, "আইসিসি দল ঘোষণার জন্য আমাদের ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে।" এর আগে আইসিসি প্রাথমিক দল ঘোষণার জন্য ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯৫২ ঘ.