২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ জিতে জবাব দেবেন নিয়েলসেন

ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ শিরোপা পুনরুদ্ধার করতে চান অস্ট্রেলিয়ার কোচ টিম নিয়েলসন। আগামী নভেম্বরে সুযোগটি কাজে লাগাতে তিনি বেশ আশাবাদী। এ নিয়ে সমর্থকদের হতাশ হতে বারণ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ শিরোপা পুনরুদ্ধার করতে চান অস্ট্রেলিয়ার কোচ টিম নিয়েলসন। আগামী নভেম্বরে সুযোগটি কাজে লাগাতে তিনি বেশ আশাবাদী। এ নিয়ে সমর্থকদের হতাশ হতে বারণ করেছেন তিনি। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে ২-০ তে সিরিজ হেরে যাওয়া। এ নিয়ে ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে রিকি পন্টিংয়ের দল প্রথমবারের মতো টানা তিনটি টেস্ট হারলো। ইংল্যান্ডের কাছে দু'বার অ্যাশেজ হেরেছে পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া। নামাদামি অজি অনেক ক্রিকেটার অবসর নেওয়ায় চাপ পড়ছে পন্টিংয়ের ওপর। কিন্তু টানা তিনটি টেস্ট ম্যাচে হারার পরও নিয়েলসেন ভক্তদের নিরাশ না হতে পরামর্শ দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, অজিরা অ্যাশেজে সমালোচকদের সন্দেহ ভুল প্রমাণ করবেন। অজি কোচ আরো বলেন, ইংল্যান্ড স্পিনার নাথান হরিজ এবং তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের টার্গেট করে সুবিধা নিতে চাইতে পারে। কিন্তু অজিরা নিজস্ব পরিকল্পনা নিয়েই এগিয়ে যাবে। বিশেষ করে আমাদের লক্ষ্য হবে চাপের মধ্যে থাকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। ক্রিকেট বিশ্লেষক পন্ডিত পিটার রোবাক বলেন, পন্টিংয়ের অবস্থান এখনই ঝুঁকির মধ্যে নেই। তবে দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে অ্যাশেজে হেরে গেলে পরবর্তীতে তাকে অধিনায়ক হিসেবে নাও দেখা যেতে পারে। অ্যাশেজ টেস্ট সিরিজ শুরু হবে ২৫ নভেম্বর থেকে, অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বা গ্রাউন্ডে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/২০২৯ ঘ.