২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির সভাপতি হলেন লোটাস কামাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। বুধবার সকালে সরকারি এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। দেশের সবচেয়ে ধনী এ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার সভাপতির এ গুরু দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান লোটাস কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2009, 08:38 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল)। বুধবার সকালে সরকারি এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। দেশের সবচেয়ে ধনী এ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার সভাপতির এ গুরু দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান লোটাস কামাল। দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোরকে তিনি বলেন, "দায়িত্ব নিয়ে কাজ করতে চাই। এটা কোনও রাজনৈতিক প