ঢাকা, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাংলাদেশের অপ্রত্যাশিত বিদায়ের পর থেকেই বাতাসে ভাসছিল গুঞ্জনটা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। অধিনায়কত্ব হারালেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হবেন আশরাফুলের ডেপুটি মাশরাফি বিন মর্তুজা। আর নতুন সহ-অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান।
অধিনায়কত্ব হারালেও আশরাফুল অবশ্য দলে থাকছেন। এই সংবাদ সম্মেলনেই ওয়েস্ট সফরের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করা হয়েছে। তাতে একেবারে নতুন মুখ হিসেবে জায়গা হয়েছে উইকেটরক্ষক সগীর হোসেনের।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ রিয়াদ, রকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, মাহবুবুল আলম, ইমরুল কায়েস, এনামুল হক জুনিয়র এবং সগীর হোসেন পাভেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এসএইচ/১২০৭ ঘ.
bdnews24