২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় চারদিনের ম্যাচও ড্র

জয়ের খুব কাছে গিয়েও জিততে পারলো না বাংলাদেশ 'এ' দল। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ চারদিনের ম্যাচটিও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষ দিন বোলারদের আধিপত্যে জমে উঠেছিল বেশ। কারণ একদিনেই পতন ঘটেছে দু'দলের ১৬ উইকেটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জয়ের খুব কাছে গিয়েও জিততে পারলো না বাংলাদেশ 'এ' দল। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ চারদিনের ম্যাচটিও ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ ও শেষ দিন বোলারদের আধিপত্যে জমে উঠেছিল বেশ। কারণ একদিনেই পতন ঘটেছে দু'দলের ১৬ উইকেটের। ২২৯ রানের টার্গেট পাওয়া মহারাষ্ট্রের ব্যাটিং মেরুদন্ড ভেঙ্গে দিয়ে ম্যাচ জেতার আশা জাগিয়েছিল বাংলাদেশ 'এ' দল। খেলা শেষ হওয়ার আগে স্কোরবোর্ডে সফরকারীদের অবস্থা বেশ নাজুকই ছিল। তারা ১০৩ রান তুলতেই হারিয়ে ফেলে ৭ উইকেট। বাঁ হাতি স্পিনার এনামুল হক জুনিয়র ৩৯ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডারে ধ্বস নামান। পরে আরেক বাঁ হাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ গুড়িয়ে দেন মহারাষ্ট্রের মিডল অর্ডার। তিনিও ২৯ রানে নেন ৩ উইকেট। চা বিরতির সময় ৯ উইকেটে ১৭০ রান তুলে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণার পর প্রতিপক্ষকে যে ভালোই চেপে ধরেছিল, এই পারফরম্যান্সেই তা পরিষ্কার। এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৫৭ রান করা বাংলাদেশ 'এ' দল ৫৮ রানের লিড (মহারাষ্ট্রের প্রথম ইনিংস ২৯৯) নিয়েছিল। বিনা উইকেটে ১৮ রান নিয়ে চতুর্থদিন শুরু করা বাংলাদেশ 'এ' দলের পক্ষে বলার মতো রান কেবল ওপেনার নাফিস ইকবালের। তিনি করেছেন ৫০ রান। মহারাষ্ট্রের কিরণ আদভ ৬৬ রানে নেন ৬ উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০৬ঘ.