২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে ফাইনালে তুললেন নাফিস, পারলেন না তামিম

সকালে বড় ভাই নাফিস ইকবালের অপরাজিত ৭০ রানের ক্যাপ্টেন্স নকের পর বিকেলে পিসিএলের সবচেয়ে দামি খেলোয়াড় তামিম ইকবালের ৫৪ রানের ইনিংসটি সম্ভাবনা জাগিয়েছিল ফাইনালে দুই ভাইয়ের দল ব্রাদার্স আর আবাহনীর মুখোমুখি হওয়ার। কিন্তু সেটা হতে দেননি জিয়াউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

চট্টগ্রাম, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকালে বড় ভাই নাফিস ইকবালের অপরাজিত ৭০ রানের ক্যাপ্টেন্স নকের পর বিকেলে পিসিএলের সবচেয়ে দামি খেলোয়াড় তামিম ইকবালের ৫৪ রানের ইনিংসটি সম্ভাবনা জাগিয়েছিল ফাইনালে দুই ভাইয়ের দল ব্রাদার্স আর আবাহনীর মুখোমুখি হওয়ার। কিন্তু সেটা হতে দেননি জিয়াউর রহমান। ৭৮ রানের অবিশ্বাস্য এক হার না মানা ইনিংস খেলে এই অলরাউন্ডারই হারিয়ে দিয়েছেন তামিমের দল আবাহনীকে। দ্বিতীয় সেমিফাইনালে ৩ উইকেটে জিতে তাই ফাইনালে ব্রাদার্সের মুখোমুখি হচ্ছে ঢাকা স্পোর্টস ক্লাব। এর আগে প্রথম সেমিফাইনালে নাফিসের দল দাদা ওয়ারিয়র্সকে হারিয়েছে চার উইকেটে। তিনবার জীবন পেয়ে জুনায়েদ সিদ্দিকীর ৫০ বলে ৭৭ রানের ইনিংসে ভর করে দাদা ওয়ারিয়র্স ২০ ওভারে তুলেছিল ৫ উইকেটে ১৭০ রানের বড় সংগ্রহ। তবে নাফিসের ৫৬ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস ম্লান করে দিয়েছে জুনায়েদকে, ২ বল হাতে রেখেই জয় পেয়ে গেছে ব্রাদার্স। আবাহনীর বিপক্ষে ঢাকা স্পোর্টসের জয়টা হয়েছে তারচেয়েও নাটকীয়। তামিমের ৫৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে আবাহনীর তোলা ৫ উইকেটে ১৫৩ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ৯ রানেই তিন উইকেট হারিয়ে বসেছিল তারা। ৭৮ রানের অপরাজিত ইনিংস খেলে সেখান থেকে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন জিয়াউর। সংক্ষিপ্ত স্কোর প্রথম সেমিফাইনাল দাদা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৭০/৫ (সাঈদ আনোয়ার জুনিয়র ৩৩, জুনায়েদ ৭৭, ফয়সাল ২০, ইমরান ৪, কাসিফ নাভিদ ১৯, আরাফাত সানি অপরাজিত ৩, কামরুল অপরাজিত ৪, অতিরিক্ত ১০, ইউনুস ৩/১৪, ডলার ০/৩০, জিহান মোবারক ০/২৮, তুষার ০/২৭, রাজ্জাক ০/৩৯)। ব্রাদার্স ইউনিয়ন: ১৯.৪ ওভারে ১৭১/৬ (জিহান মোবারক ৮, নাফিস ইকবাল অপরাজিত ৭০, মেহরাব জুনিয়র ৪, তুষার ১০, কাপুগেদারা ২৯, রাজ্জাক ১৯, ডলার ৩, রেজাউল অপরাজিত ১৩, অতিরিক্ত ১৫, রুবেল ০/৫৪, সাঈদ আনোয়ার জুনিয়র ১/১৮, কাসিফ নাভিদ ২/৩০, আরাফাত সানি ১/৩৪, কামরুল ১/৩২)। ফল : ব্রাদার্স ৪ উইকেটে জয়ী। দ্বিতীয় সেমিফাইনাল আবাহনী: ২০ ওভারে ১৫৩/৬ (তামিম ৫৪, রবিউল ১২, হান্নান ১৪, চামারা সিলভা অপরাজিত ৩৬, দিমুথ করুনারতে