সেঞ্চুরিয়ন, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল রাজস্থান রয়্যালস। পরের ম্যাচেই আইপিলের বর্তমান চ্যাম্পিয়নদের দুই নম্বরে নামিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। বৃহস্পতিবার ম্যাথু হেইডেনের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে তারা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১২ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। ৯ ম্যাচ থেকে চেন্নাই ও রাজস্থান দু দলেরই সংগ্রহ ১১ পয়েন্ট হলেও নেট রানরেটে এগিয়ে আছে গতবারের রানার্সআপরা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত বৃষ্টিবিঘি
bdnews24