পোর্ট অফ স্পেন, মার্চ ৭ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- অ্যাশেজে ইংল্যান্ডের চিরশত্র" ছিলেন তিনি। কিন্তু আগামী অ্যাশেজ সিরিজে সেই জন বুকাননকেই বন্ধু হিসেবে পেতে পারে ইংল্যান্ড দল!
বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান দলের সাবেক এই কোচকে প্রধান কোচ হওয়ারই প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইংল্যান্ডের কোচিং দলের উপদেষ্টা হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব তিনি বিবেচনা করে দেখছেন বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
অস্ট্রেলিয়ার কোচের পদ ছেড়ে দেওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গেও এ রকম একটা চুক্তি ছিল তার। তবে সেটার মেয়াদ শেষ হয়েছে স
bdnews24