করাচি, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান ক্রিকেট বোর্ডে ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদকে।
পিসিবিতে এর আগে এমন কোনো পদ ছিল না। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আলতাফ জানিয়েছেন, "মিয়াদাাঁদ বোর্ডের ক্রিকেট সংক্রান্ত যাবতীয় কাজ-কর্ম দেখাশোনা করবেন।"
আর দায়িত্ব পেয়ে মিয়াঁদাদ নিজে বলেছেন, তার প্রথম কাজ হবে বোর্ডের কাজ-কর্মে স্বচ্ছতা আনা। "আমি ক্রিকেট সংশ্লিষ্ট সব ক্ষেত্রে এক ধরনের চেক অ্যান্ড ব্যালান্স আনতে চাই"- বলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২৩০৫ ঘ.
bdnews24