২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড-ইতিহাস সবই বাংলাদেশের জয়ের পক্ষে

২৫৮ রানের লিড হয়ে গেছে। দুই উইকেট হাতে রেখে চতুর্থদিনে লিড যতোটা সম্ভব বাড়িয়েও নিতে চাইবে বাংলাদেশ। কিন্তু আর না বাড়লেও তো হয়! কেউ ভুরু কুঁচকানোর আগেই বলে রাখা ভালো, পরিসংখ্যান এমন ভাবনাকে সমর্থনই দিচ্ছে। ২৫৮ দূরের কথা, দেশের বাইরে এমনকি দুইশো রান তাড়া করেও জেতার রেকর্ড নেই নিউজিল্যান্ডের। চটগ্রাম থেকে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, ১৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ২৫৮ রানের লিড হয়ে গেছে। দুই উইকেট হাতে রেখে চতুর্থদিনে লিড যতোটা সম্ভব বাড়িয়েও নিতে চাইবে বাংলাদেশ। কিন্তু আর না বাড়লেও তো হয়! কেউ ভুরু কুঁচকানোর আগেই বলে রাখা ভালো, পরিসংখ্যান এমন ভাবনাকে সমর্থনই দিচ্ছে। ২৫৮ দূরের কথা, দেশের বাইরে এমনকি দুইশো রান তাড়া করেও জেতার রেকর্ড নেই নিউজিল্যান্ডের। চটগ্রাম থেকে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ ২৫৮ রানের লিড হয়ে গেছে। দুই উইকেট হাতে রেখে চতুর্থদিনে লিড যতোটা সম্ভব বাড়িয়েও নিতে চাইবে বাংলাদেশ। কিন্তু আর না বাড়লেও তো হয়! কেউ ভুরু কুঁচকানোর আগেই বলে রাখা ভালো, পরিসংখ্যান এমন ভাবনাকে সমর্থনই দিচ্ছে। ২৫৮ দূরের কথা, দেশের বাইরে এমনকি দুইশো রান তাড়া করেও জেতার রেকর্ড নেই নিউজিল্যান্ডের। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনশেষে বড় দলের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, সেই স্বপ্নের পালে হাওয়া দিচ্ছে কিউইদের ঐ অক্ষমতার ইতিহাসও। বাংলাদেশ দলে পরিসংখ্যান সচেতন ক্রিকেটারের সংখ্যা কম। নিউজিল্যান্ডের এই ইতিহাস তাই মোহাম্মদ আশরাফুলদের জানা থাকবে, এটা ভাবার কোনো কারণ ছিল না। অথচ দেখা গেল, ম্যাচে ৭৯ ও ৩২ রানের মহাগুরুত্বপূর্ণ দুটো ইনিংস খেলা মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে আসার আগেই পরিসংখ্যান ঘাঁটাঘাঁটি শেষ করে ফেলেছেন। জয় থেকে কতো দূরে বাংলাদেশ, জিজ্ঞেস করতেই নিজে থেকে বললেন,"পরিসংখ্যান ঘেঁটে যা দেখলাম, নিউজিল্যান্ডের চতুর্থ ইনিংসে চেজ করার রেকর্ড খুব ভালো নয়। ২৫০ রান তাড়া করেও কখনো জেতেনি (দেশের বাইরে)। আমাদের ২৫৮ হয়ে গেছে। ২৭৫ থেকে ২৮০-র মতো লিড নিতে পারলে এবং ভালো বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখলে অবশ্যই আমাদের জন্য ভালো হবে।" দেশের বাইরে এখন পর্যন্ত ৪১ বার দুইশো কিংবা তার বেশি রানের টার্গেট পেয়েছে নিউজিল্যান্ড। কিন্তু একবারও শেষ হাসি তাদের হাসা হয়নি। আর বিদেশে তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডই তো মাত্র ১৬৪ রানের (১৯৮৫ সালে পার্থের ওয়াকা গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৬৪/৪)। নিজেদের মাঠে অবশ্য পরিসংখ্যান এতো খারাপ নয়। ১৯৯৪ সালে ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৩২৪ রান করে জিতেছিল তারা। বিদেশে ব্যতিক্রমী ব্যাটিং পারফরম্যান্সও অবশ্য আছে তাদের। ২০০২ সালে ইংল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৪৫১ রান করেও হারতে হয়েছিল তাদের। কিন্তু ব্যতিক্রম তো আর উদাহরণ হতে পারে না। দুইশো কিংবা তার বেশি রান তাড়া করে জেতার ঘটনা তারা ঘটাতে সক্ষম হয়নি বলেই বাংলাদেশের ২৫৮ রানও তাদের সাধ্যের বাইরে কিনা, এ নিয়ে প্রশ্ন উঠলোই। কিন্তু তাতে যেন একটু বিরক্তই হলেন অফস্পিনার জিতান প্যাটেল। সংবাদ সম্মেলনে চোখে-মুখে বিরক্তি ছড়িয়ে বললেন, "তাতে কী? আমার তো মনে হয়, এই ম্যাচে আমরাও খুব শক্ত অবস্থানে আছি। আর বাংলাদেশও খুব একটা এগিয়ে নেই। গেম প্ল্যানটা আমাদের খুব ভালো করেই জানা। কালকের চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আমরা বরং মুখিয়েই আছি।" দুই ইনিংসে দুটো করে চারটা উইকেট পাওয়া এই স্পিনারকে রান তাড়া করে জেতার বিষয়ে খুবই আত্মবিশ্বাসীও মনে হল, "ম্যাচে দু'দলের সম্ভাবনাই সমান-সমান। আজ আমরা খুবই ভালো বল করে ম্যাচে নিজেদের ফিরিয়ে এনেছি। আশা করছি, কাল (সোমবার) সকালে দ্রুতই ওদের (বাংলাদেশ) বাকি দুটো উইকেট তুলে নিতে পারবো। এরপর কাল বিকেলের মধ্যেই নয়তো পরদিন সকালে ওদের রান টপকে যাবো।" জিতান প্যাটেল অবলীলায় বলে দিলেও তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করে আছে বলেই মনে হয় মুশফিকুর রহিমের। যদিও পরিসংখ্যান যেমন কখনো আশা জাগায়, তেমনি ভয়ও ধরায়। ২০০৬ সালের এপ্রিলে ফতুল্লায় বিশ্বসেরা অস্ট্রেলিয়াকে ৩০৭ রানের টার্গেট দিয়েও হারের হতাশায় ডুবতে হয়েছিল বাংলাদেশকে। রিকি পন্টিংয়ের অপরাজিত ১১৮ রানের ইনিংসে লজ্জা এড়ানো অস্ট্রেলিয়া জিতেছিল ৩ উইকেটে। তবে বাংলাদেশ ক্রিকেটের দুঃখ হয়ে আছে ২০০৩ সালের মুলতান টেস্টটা। যেটিতে ২৬১ রানের টার্গেট পাওয়া পাকিস্তান মাত্র ১ উইকেটের জয় পেয়েছিল ইনজামাম-উল হকের অতিমানবীয় (অপরাজিত১৩৮ রান) ইনিংসে। নিউজিল্যান্ড দলে তো আর পন্টিং কিংবা ইনজামাম নেই। মুশফিক তাই নিজ দলের সম্ভাবনাকেই বাড়িয়ে রাখলেন, "আমরা যদি আরো ২০ রান করি, তাহলেই নিউজিল্যান্ডের কাজ কঠিন হয়ে যাবে। ওদের তো অতো বড়ো কোনো ব্যাটসম্যান নেই। এই দলটা অভিজ্ঞও নয় খুব একটা। কাজেই আমরা আরো ২০ রান যোগ করলে কিংবা ৩০০ রানের লিড নিয়ে ফেললে ওদের মধ্যে নার্ভাসনেস চলে আসবে। তখন আমাদেরই সুযোগটা বেশি থাকবে।" ইতিহাস সেই সুযোগ তৈরিও করে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.