ব্যাঙ্গালোর, ১১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ার লড়াইটা এখন আর কেবল ভারতের সঙ্গে নয়, সময়ের সঙ্গেও। ব্যাঙ্গালোরে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রানের বড় সংগ্রহ গড়ে তোলার পর উঁকি দিতে থাকা জয়ের স্বপ্নকে সফল করার পথে এখন সময়টাই তাদের জন্য সবচেয়ে বড় বাধা। রোববার চতুর্থ দিনের সকালে ভারতের শেষ তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় কেটে গেছে প্রথম সেশনের প্রায় পুরোটা। ভারতকে ৩৬০ রানে অলআউট করে দিয়ে ৭০ রানের লিড পাওয়া অস্ট্রেলিয়ার দিনশেষে সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান। দ্বিতীয় ইনিংসের ৫ উইকেট হাতে নিয়ে সব মিলিয়ে তারা এগিয়ে ২৬৩ রানে।
আগের দিনের ৮ উইকেটে ৩১৩ রান নিয়ে ব্যাট করতে নেমে সকালে স্বাগতিকরা যোগ করেছে আরো ৪৭ রান, তবে তারচেয়েও বড় কথা এই ৪৭ রান করতেই প্রথম সেশনের প্রায় পুরোটা পার করে দিয়েছেন ভারতের শেষ তিন ব্যাটসম্যান। এর মধ্যে জহির খানের অবদান ২৩। আগের দিনের ৩৪ রান নিয়ে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৫৭ রানে অপরাজিত ছিলেন তিনি। শেন ওয়াটসনের লেট ইনসুইঙ্গারে বিভ্রান্ত হয়ে এলবিডব্লু'র শিকার হওয়ার আগে অধিনায়ক অনিল কুম্বলে করতে পেরেছেন ৫ রান আর শেষ ব্যাটসম্যান ইশান্ত শর্মাকে (৬) বোল্ড করে দিয়ে মাইকেল ক্লার্ক পেয়েছেন তার দ্বিতীয় উইকেট। এরপর ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে অস্ট্রেলিয়ার দুই ওপেনার তুলতে পেরেছেন মাত্র ৯ রান।
কিন্তু মধ্যাহ্ন বিরতির পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশ বিপদেই পড়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া ম্যাথু হেইডেন এবার করতে পেরেছেন ১৩। তাকে এলবিডবু
bdnews24