২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স-বাউচারের দৃঢ়তায় লড়াইয়ে ফিরলো দক্ষিণ আফ্রিকা

১৩১ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যান আউট! বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে একটা সময়ে বেশ অস্বস্তিতেই ছিল দক্ষিণ আফ্রিকা। তবে অ্যাশওয়েল প্রিন্স ও মার্ক বাউচারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং স্বস্তি ফিরিয়ে এনেছে স্বাগতিকদের শিবিরে। দিনশেষে প্রোটিয়াদের স্কোর ৫ উইকেটে ২১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে তারা ২৫ রানে পিছিয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

কেপ টাউন, ৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৩১ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যান আউট! বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে একটা সময়ে বেশ অস্বস্তিতেই ছিল দক্ষিণ আফ্রিকা। তবে অ্যাশওয়েল প্রিন্স ও মার্ক বাউচারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং স্বস্তি ফিরিয়ে এনেছে স্বাগতিকদের শিবিরে। দিনশেষে প্রোটিয়াদের স্কোর ৫ উইকেটে ২১৮ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে তারা ২৫ রানে পিছিয়ে আছে। ৮ উইকেটে ২৪০ রান নিয়ে দিনটা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই ড্যারেন পাওয়েলকে (০) আউট করেছেন নেল। দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচটা নিয়েছেন ক্যালিস। নেলের পরের ওভারের শেষ বলে এবি ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ফিডেল এডওয়ার্ডস (২)। আগের দিনের সংগ্রহে আর ১ রান যোগ করে ৬৫ রানে অপরাজিত থেকেছেন শিবনারায়ন চন্দরপল। তাই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৩ রানের বেশি হতে পারেনি। স্বাগতিকদের শুরুটা খারাপ হয়নি। গ্রায়েম স্মিথের সঙ্গে নিল ম্যাকেঞ্জির উদ্বোধনী জুটি ভেঙ্গেছে ৪৬ রানে। প্রায় চার বছর পর টেস্ট খেলতে নামা ম্যাকেঞ্জি (২৩) বেশ আস্থার সঙ্গেই খেলছিলেন। কিন্তু জেরম টেলরের গুড লেন্থে পড়া একটি বলে সর্বনাশ হয়েছে তার, ব্যাটে লেগে বল চলে গেছে প্রথম স্লিপে দাঁড়ানো গেইলের হাতে। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত প্রোটিয়াদের এই একটাই ক্ষতি। কিন্তু দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারেই দক্ষিণ আফ্রিকার জন্য বড় এক ধাক্কা। ২৮ রান করা স্মিথ টেলরের বলে কট বিহাইন্ড। তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ হওয়ার পর আরেকটা বিশাল আঘাত এসেছে প্রোটিয়াদের ইনিংসে। এই সিরিজের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে টানা ৪ টেস্টে ৫টি সেঞ্চুরি করা ক্যালিসকে (৩৬) উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন ব্রাভো। দু ওভার পর অর্থাৎ ব্রাভোর ঠিক পরের ওভারে আমলাও (৩২) এলবিডব্লু। চা-বিরতির সময় তাই বেশ অস্বস্তিতেই ছিল দক্ষিণ আফ্রিকা। সেটা আরো বেড়েছে চা-বিরতি শেষে তৃতীয় ওভারে ব্রাভো এবি ডি ভিলিয়ার্সকে (২) কট বিহাইন্ড করায়। তবে প্রিন্স ও বাউচারের দৃঢ়তায় সেই অস্বস্তি কেটে যেতেও সময় লাগেনি। আস্থার সঙ্গে খেলে অপরাজিত ষষ্ঠ উইকেট জুটিতে ৮৭ রান যোগ করেছেন দু জনে। প্রিন্সের অপরাজিত ৫৫ রানের ইনিংসে বাউন্ডারি ৭টি। আর ৩৫ রান নিয়ে দিন শেষ করা বাউচারের ব্যাট থেকে এসেছে ৪টি বাউন্ডারি। ৪৬ রানে ৩ উইকেট নেয়া ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার। তার চেয়ে এক রান কম দিয়ে টেলর নিয়েছেন দুই উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২১০ঘ.