টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে ক্ষোভে-দুঃখে সহ-অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন জ্যাক ক্যালিস। ইঙ্গিত দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে আর না খেলার। প্রোটিয়াদের জন্য সুখবর, আপাতত এ ধরণের কোনো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন না এই সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। আগামী মাসে পাকিস্তানের সঙ্গে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে তাকে। এর পর ৫টি ওয়ানডেও খেলবে দক্ষিণ আফ্রিকা।