২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকার-সৌরভের জুটিই গড়ে দিয়েছিল ব্যবধানটা

এই ম্যাচ হারলেই সিরিজটাও হেরে যেত ভারত। আগের ৪ ম্যাচে টসজয়ী রাহুল দ্রাবিড় যখন সিরিজে প্রথম বারের মতো টস হারলেন তখন 'টিম ইন্ডিয়া' কিছুটা হলেও দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। কিন্তু ওয়ানডের সর্বকালের সফলতম উদ্বোধনী জুটির দুর্দান্ত সূচনায় উধাও হয়ে যায় তাদের সব আশঙ্কা। রোববার শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর ১১৬ রানের জুটি যে ভিত গড়ে দিয়েছিল সেটাই ভারতকে নিয়ে গেছে জয়ের বন্দরে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৮ রানে ম্যাচ জেতার পর তাই অধিনায়ক দ্রাবিড় সবার আগে কৃতজ্ঞতা জানিয়েছেন টেন্ডুলকার-সৌরভের প্রতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 12:21 PM

Updated : 26 Apr 2022, 02:43 PM

লিডস, ইংল্যান্ড, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)