২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর বিপদের পর চন্দপল --- ব্রাভোর প্রতিরোধ

বৃষ্টির জন্য প্রথম দিন একটিও বল হয়নি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ভেজা আউটফিল্ডের জন্য লাঞ্চের আগে খেলা শুরুই হতে পারেনি। শেষ পর্যন্ত টস হল লাঞ্চের পর এবং তাতে জয় পেয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে বিন্দু মাত্র দ্বিধা করেননি মাইকেল ভন। সিমিং কন্ডিশনে অধিনায়কের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইংল্যান্ডের পেসাররা শুরু থেকে ঝাঁপিয়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ওপরে। এবং তার ফলে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গিয়েছিল ক্যারিবীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2007, 05:25 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ডারহ্যাম, ইংল্যান্ড, ১৬ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বৃষ্টির জন্য প্রথম দিন একটিও বল হয়নি। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ভেজা আউটফিল্ডের জন্য লাঞ্চের আগে খেলা শুরুই হতে পারেনি। শেষ পর্যন্ত টস হল লাঞ্চের পর এবং তাতে জয় পেয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে বিন্দু মাত্র দ্বিধা করেননি মাইকেল ভন। সিমিং কন্ডিশনে অধিনায়কের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ইংল্যান্ডের পেসাররা শুরু থেকে ঝাঁপিয়ে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ওপরে। এবং তার ফলে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে গিয়েছিল ক্যারিবীয়রা। সেখান থেকে ডোয়াইন ব্রাভোকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন আগের টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করা শিবনারায়ণ চন্দরপল। আলোক স্বল্পতা ও বৃষ্টির জন্য অনেক আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৩২ রান। চন্দরপল ৪৪ ও ব্রাভো অপরাজিত ৪৩ রানে। প্রথম বলে অধিনায়ক ড্যারেন গঙ্গাকে কুকের ক্যাচ বানিয়ে সাইডবটম যে ধাক্কা দিয়েছেন তা থেকে বেরিয়ে আসতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হয়েছে তাদেরকে। ডেভন স্মিথ (৪) ও রুনাকো মর্টন (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। সদ্য ওয়ানডের অধিনায়কত্ব পাওয়া ক্রিস গেইল তিনটি চার ও একটি ছক্কায় ২৪ বলে ২৮ রান করলেও হগার্ড এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়ে দিয়েছেন তাকে। তবে আর কোনো ক্ষতি হতে দেননি চন্দরপল --- ব্রাভো। সাইডবটম নিয়েছেন দুই উইকেট, হার্মিসন ও হগার্ডের শিকার একটি করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/২৩১৬ ঘ.