২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর ধাক্কা কাটিয়ে উঠছে ভারত

পেছনে বাংলাদেশের কাছে পরাজয়ের দুঃসহ স্মৃতি। সেটাকে সঙ্গী করে বারমুডার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে ভারত। মাত্র ৩ রান করে মালাচি জোন্সের বলে স্লিপে লেভেরকের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছেন শেবাগের বদলে ওপেন করতে নামা উথাপ্পা। তবে ১০ ওভার পর্যন্ত আর কোনো ক্ষতি হতে দেননি সৌরভ ও শেবাগ। ১০ ওভারশেষে ভারতের স্কোর এক উইকেটে ৬৩ রান। সৌরভ ১১ ও শেবাগ ব্যাট করছেন ৪৩ রান নিয়ে। বাজে ফর্মের কারণে চাপের মধ্যে থাকা শেবাগের ইনিংসে বাউন্ডারির সংখ্যা ১০টি, যার চারটিই এসেছে জোন্সের করা দশম ওভারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 08:25 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

ভারত : সৌরভ, শেবাগ, উথাপ্পা, দ্রাবিড়, টেন্ডুলকার, যুবরাজ, ধোনি, আগারকার, কুম্বলে, জহির, প্যাটেল।

বারমুডা : রোমেইন, মিনর্স, পিচার, বোর্ডেন, হেম্প, টাকার, কান, জোন্স, হার্ডল, লেভেরক, আউটারব্রিজ।