২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন

ইংল্যান্ডের নতুন ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন। অ্যালান ডোনাল্ড চাকরি ছেড়ে দেওয়ার পর রোববার ৩৮ বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিয়ানকে বোলিং কোচের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। কাউন্টিতে এ মৌসুমে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। ৮০ উইকেট নিয়ে শীর্ষে থাকা ওটিসের কল্যাণেই ডারহাম দ্বিতীয়স্থান নিয়ে শেষ করতে পেরেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। বল হাতে তার সাফল্যই ইংল্যান্ডের ফাস্টবোলিং কোচ হওয়ার সুযোগ করে দিয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

লন্ডন, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইংল্যান্ডের নতুন ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন। অ্যালান ডোনাল্ড চাকরি ছেড়ে দেওয়ার পর রোববার ৩৮ বছর বয়সী এই ওয়েস্ট ইন্ডিয়ানকে বোলিং কোচের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। কাউন্টিতে এ মৌসুমে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। ৮০ উইকেট নিয়ে শীর্ষে থাকা ওটিসের কল্যাণেই ডারহাম দ্বিতীয়স্থান নিয়ে শেষ করতে পেরেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ। বল হাতে তার সাফল্যই ইংল্যান্ডের ফাস্টবোলিং কোচ হওয়ার সুযোগ করে দিয়েছে তাকে। যে কারণে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে তিনি এক বিবৃতি দিয়েছেন ইসিবির ওয়েব সাইটে, "ইংল্যান্ডের ফুল-টাইম ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পেয়ে আমি খুব খুশি। গত কয়েক সপ্তাহ তাদের সঙ্গে কাজ করাটা আমি উপভোগ করেছি এবং শ্রীলংকার বিপক্ষে সাফল্যও এনে দিয়েছে।" এর আগে গত মে মাস থেকে এই কাজটা করে এসেছেন দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড। গত মাসে তিনি চাকরি ছেড়ে দেওয়ার পর ওটিসকে পছন্দ করেছে ইসিবি। পছন্দ যে ভুল হয়নি তা প্রমাণের জন্য মুখিয়ে আছেন ওটিস। কোচিংয়ে নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, "কয়েক বছর ধরে আমি ইসিবির ফাস্ট বোলিং প্রোগ্রামের সঙ্গে জড়িত। লেভেল ফোর কোচ হিসেবে আমি ইংল্যান্ডের সিনিয়র ও জুনিয়র বোলারদের নিয়ে কাজ করেছি। ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য আমার আছে বলে মনে করি।" ফাস্ট বোলিং কোচ হিসেবে ডারহামের এই ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে বেশ আশাবাদী ইংল্যান্ডের প্রধান কোচ পিটার মোরে, "আমরা জানি, সঠিক সময়ে একজন দুর্দান্ত ফাস্ট বোলিং কোচ পেতে যাচ্ছি। তিনি ডারহামের হয়ে দারুন একটি মৌসুম শেষ করেছেন, এখন সময় এসেছে তার খেলার পাঠ চুকিয়ে কোচিংয়ের দিকে চলে আসার।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১০০ঘ.