২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুলাসেকারার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নুয়ান কুলাসেকারার গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আটক শ্রীলঙ্কার এই পেসার জামিন পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 02:14 PM

Updated : 12 Apr 2022, 02:54 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, ক্যান্ডি থেকে কলম্বোতে ফিরছিলেন কুলাসেকারা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি বাসকে কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ির সামনে এসে পড়েন।

সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে গত জুনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ৩৪ বছর বয়সী কুলাসেকারা।